ইউক্রেনের জন্য ৪০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের
নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ৪০ কোটি ডলার মূল্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে প্রদান করার ঘোষোণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে পেন্টাগন।
এ বিষয়ে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চালানো রাশিয়ার নির্মম ও নৃশংস হামলা ঠেকাতে কিয়েভের জন্য আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ। প্যাকেজটিতে চারটি স্বল্প-পাল্লার, অতি গতির অ্যাভেঞ্জার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই প্রথম এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দেওয়া হচ্ছে।
এছাড়া প্যাকেজটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এইচএডব্লিইকে ক্ষেপণাস্ত্র রয়েছে যা স্পেন সরবরাহ করতে সম্মত হয়েছে। এ প্যাকেজের আওতায় কামান, মর্টার এবং প্রচুর গোলাবারুদ ইউক্রেনকে দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ গম আমদানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ






তিন দিনের সফরে ঢাকা আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট - tathyasangjog
November 11, 2022[…] […]
মেক্সিকোতে বারে বন্দুক হামলায় নিহত ৯ - tathyasangjog
November 11, 2022[…] আরও পড়ুনঃ ইউক্রেনের জন্য ৪০ কোটি ডলার নিরাপত্ত… […]
আস্ত গ্রাম বিক্রি করতে ক্রেতা খুজছেন তিনি - tathyasangjog
November 11, 2022[…] […]